Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে স্বজনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রতিবেদক
Editor
জুন ২৬, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২৫জুন/২০২৪) দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫হাজার টাকা আর্থিক অনুদান ও পরিবহন খরচের জন্য ৫শ টাকা করে পর্যায়ক্রমে ২০জন শিক্ষার্থীকে এ অনুদান প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুরের কৃতি সন্তান পান্ডা সু’র মার্কেটিং অফিসার শাহীন মাহমুদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তৃতা বলেন, স্বজন সমাবেশ প্রত্যেকটি মানবিক কার্যক্রম সক্রিয় ভূমিকা রাখে। বন্যাদূর্গত, ঘূর্ণিঝড় কবলিত দুর্যোগ ও করোনাকালীন দুর্যোগে প্রত্যক স্বজন অগ্রণী ভূমিকা পালন করেছে। মেধাবী শিক্ষার্থীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আজকের কর্মসূচী ভূয়সী প্রশংসার দাবি রাখে।
বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, লেকচার পাবলিকন্সের মার্কেটিং অফিসার মো. সুমন মিয়া, স্বজন শামীম আনোয়ার, অভিভাবক আবুল হাসিম, শরিফুল ইসলাম, অনুভূতি প্রকাশ করেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুরভী আক্তার লামিয়া, খাদিজা আক্তার হাসি।