Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কৃষি প্রণোদনা বিতরণের তালিকা নেই কৃষি কর্মকর্তার কাছে !

প্রতিবেদক
Editor
জুলাই ৪, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে সরকারের কৃষি প্রণোদনা হিসেবে চলতি অর্থবছরে রোপা আমনের বীজ ধান ও সার এক সপ্তাহ আগে বিতরণ করা হলেও এখনো উপরকার ভোগীর তালিকা প্রস্তুত হয়নি।
বৃহস্পতিবার (৪ জুলাই/২৪) উপজেলা কৃষি কর্মকর্তার কাছে প্রণোদনার তালিকা চাইলে তিনি তালিকা নেই বলে সাংবাদিকদের জানান। জানা যায়,২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসুচির আওতায় (খরিপ ২০২৪-২৫ মৌসুমে) এ উপজেলায় গত বৃহস্পতিবার (২৭ জুন/২৪)রোপা আমন ধানের উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় ১৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(৪জুলাই/২৪)গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি’র কাছে প্রণোদনা বিতরণের তালিকা চান সাংবাদিকরা। কিন্তু এক সপ্তাহ আগে বিতরণকৃত প্রণোদনার তালিকা এখনো প্রস্তুত হয়নি বলে অপারগতা প্রকাশ করেন এ কৃষি কর্মকর্তা।
কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি বলেন, তালিকা দিয়ে কি করবেন? কোন সমস্যা থাকলে আমাকে বলেন। তালিকা এখনো হাতে আসে নাই। কবে আসতে পারে জানতে চাইলে তিনি বলেন কতদিন লাগবে তাও বলতে পারছিনা।